Founder Speech
প্রতিষ্ঠাতার পরিচায়
প্রতিষ্ঠান পরিচিতি
টাংগাইল জেলা্ধীন গোপাল্পুর উপজেলার অন্তর্গত সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সহিত শিক্ষা বিস্তার করে আসচ্ছে। স্বাধীনতাত্তোর বিদ্যালয়টির নাম ছিল “জিন্না মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়”। স্বাধীনতা পরবর্তী সময়ে কোন বিদেশী শাসকের নামে বিদ্যালয়ের নাম থাকতে পারেনা মর্মে নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা সামনে আসে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন প্ত্র প্রেরন করেন। শিক্ষা মন্ত্রনালয় নাম পরিবর্তন করতে হলে রাষ্ট্রপতির সম্মতি লাগবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তখন এলাকাবাসি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষানুরাগী, ও সমাজ হিতৈষীদের নিয়ে এক সভার আয়ো্জন করা হয়। উক্ত সভায় বিদ্যালয়ের নাম ‘বঙগ বন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়’ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত মোতাবেক তৎকালীন রাজনৈ্তিক জাতীয় সংসদ সদস্য বঙগ বন্ধুর একনিষ্ঠ সহচরবিদ্যালয় মরহুম জননেতা হাতেম আলী তালুকদার সাহেবকে নাম পরিবর্তনের জন্য দায়িত্ব অর্পন করা হয়। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে ”বঙগ বন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়” নাম করণ সম্ভলিত এক প্ত্র নিয়ে বঙগ বন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত হন। ঐ প্ত্রে বঙগ বন্ধু স্বহস্তে লিখেন ” আমার নামের পরিবর্তে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় রাখা হলে আমি সব চেয়ে সুখী হব”। সেই থেকে বিদ্যালয়টির নাম করণ করা হয় ”সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়।”
প্রতিষ্ঠান পরিচিতি