Head Teacher Speech

প্রধান শিক্ষকের বাণী

টাংগাইল  জেলার অন্তর্গত গোপালপুর উপজেলা সংলগ্ন ঐতিহ্যবাহী সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ ইং সনে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পূর্বে বিদ্যালয়টির নাম ছিল জিন্নাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বিদ্যালয়টির নাম করণ করা হয় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগেই শিক্ষার্থী পড়াশোনা করে আসছে। পর্যাপ্ত সরঞ্জামাদিসহ বিজ্ঞানাগার, লাইব্রেরী,আইএলসি ল্যাব ও কম্পিউটার ল্যাবসহ তিনটি মাল্টিমিডিয়া ক্লাস রুম রয়েছে। শিক্ষার্থীদের ধারাবাহিক ভাবে মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়া হয়ে থাকে। সহশিক্ষা কার্যক্রম সহ বয়েজ স্কাউট ও গার্লস স্কাউট অত্যন্ত দক্ষতার সহিত পরিচালিত হয়ে আসছে।এসএসসি ও জেএসসি ফলাফল সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে কাঙ্খিত ফলাফল লাভ করে আসছে।

আমি খুবই আনন্দিতে যে, আমাদের প্রতিষ্ঠানে একটি ডায়নামিক ওয়েবসাইট চালু আছে। এটা হলো প্রযুক্তিগত উন্নয়নের যুগ। এই যান্ত্রিক সভ্যতায় আমার মনে হয় একটি দিনও আমরা বিজ্ঞানের সাহায্য ছাড়া চলতে পারি না। তাই সময়ের দাবী মেটাতে ডায়নামিক ওয়েবসাইটের কোন বিকল্প নেই। ডায়নামিক ওয়েবসাইটে  বিদ্যালয়ের  প্রত্যেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে। বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকান্ড বিশেষ করে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন বিজ্ঞপ্তি ও তাদের পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয়ে তথ্য প্রকাশিত হয়ে থাকে। যা প্রতিনিয়ত জ্ঞাত হওয়া যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

  •                                  মুহাম্মদ আব্দুল হাই
  •                             প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
  •                               সূতী এইচ,এস,এস হাইস্কুল।

ি